ফেসবুকে করোনা ম্যালওয়্যার!

১৩ মার্চ, ২০২০ ২৩:১৩  
করোনা ভাইরাস সচেতনতার নামে সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা। প্রতারণার মাধ্যমে ম্যালওয়্যারের মাধ্যমে ক্লোন বা নকল অ্যাকাউন্ট করা হচ্ছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে সতর্কতা ও যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়ে ফ্রেন্ডলিস্টে থাকা কেউ ম্যালওয়্যার ছড়াচ্ছে মনে হলে তাকে ব্লক করে দেয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অপরিচিত ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ এবং সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা এমনকি কোনো ঘনিষ্ঠ বন্ধুর পাঠানো লিংকেও ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রান্ত কোনো সচেতনতামূলক পোস্ট না জেনে বুঝে শেয়ার না করতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।